ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা- আইসিসিকে সেটা জানাতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। এ বিষয়ে আজ বিকালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ।
আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ, আপনাদের কাছে ২৪ ঘণ্টা সময় আছে সিদ্ধান্ত নেয়ার জন্য যে আপনারা বিশ্বকাপে খেলতে চান নাকি খেলার মন নেই। কারণ আইসিসি সিদ্ধান্ত নিয়েছে এবং থার্ড পার্টির মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ করে নিয়েছে যে সেখানে কোনো প্রকারের ঝুঁকি নেই। এখন আপনারা যদি না আসেন তাহলে আপনারদের পরিবর্তে অন্য কাউকে বিকল্প হিসেবে নেয়া হবে।’
তিনি আরও বলেছেন, ‘আপনাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে। স্কটল্যান্ড সেই দল যাদেরকে হারিয়ে ইতালি টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছিল। এখন বাংলাদেশ যদি খেলতে না চায় তাহলে স্কটল্যান্ডের কপাল খুলে যেতে পারে। স্কটল্যান্ডের সাথে আগেও এমনটা হয়েছে। ২০০৯ সালে জিম্বাবুয়ের খেলোয়াড়দের ভিসা সংক্রান্ত ঝামেলার কারণে স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেয়েছিল। এবারও সেরকম হতে পারে।’
আকাশ চোপড়া মনে করেন, ২৪ ঘণ্টা শেষ হওয়ার আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ, ‘কিন্তু যদি একবার কোনো দেশ টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে মৌখিক বা লিখিত সম্মতি দেয়ার পরও শেষ মুহূর্তে না করে তাহলে আইসিসি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর দায়ভার বাংলাদেশের উপর পড়বে এবং ভবিষ্যতে তাদের সমস্যা হতে পারে। তাই আমার মনে হয় বাংলাদেশ হয়ত ২৪ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই রাজি হয়ে যাবে এবং তারা বলবে আমরা বিশ্বকাপ খেলতে আসছি।’
ঘরের মাঠে দুয়ো শুনে অতিষ্ঠ ভিনি বললেন ‘আমিও একজন মানুষ’
আজ বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর দিন