চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
উপজেলা সদরের এক কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টায় উক্ত অনুষ্ঠানে স্থানীয় উপজেলা বিএনপির নেতারা ফুলের দিয়ে এলডিপির থেকে আসা নেতাকর্মীদের বরণ করে নেন।
বিএনপিতে যোগ দেয়া এলডিপির নেতাকর্মীদের মধ্যে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মো. শফি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নুরুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি ফরিদুল আলম, লোহাগাড়া সদর ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক নুরুল আলম, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের শাহ আলমসহ শতাধিক নেতাকর্মী রয়েছে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদুর রহমান চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমান প্রমুখ।
