মধুখালী

পাইপগান-অস্ত্র তৈরির সরঞ্জাসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম

ফরিদপুরের মধুখালীতে অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে পাইপগান ও  অস্ত্র তৈরির সরঞ্জামসহ বাদল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনা ও পুলিশ। উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার বাদল সরকার (৫২) ওই গ্রামের নিতাই সরকারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং বেশ কয়েকদিন থেকে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

অভিযানকালে বাদল সরকার বসতবাড়ি থেকে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুইটি হাতুড়ি, একটি করে ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প জানায়, দীর্ঘদিন ধরে ডুমাইন এলাকায় দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের বিষয়টির অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরে গোপন খবরের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ বাদল সরকারকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রসহ তাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। 

গোয়েন্দা তথ্যানুযায়ী, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া গেছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত