একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে: চরমোনাই পীর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম

ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলছেন, জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙীন স্বপ্ন দেখা শুরু করল। আমরা সরল মনে পথ চলতে ছিলাম। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করে আমাদের কেচকাকলে ফালাবার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি করল। এমনভাবে ষড়যন্ত্র করা হলো, হয় কেচকাকলে পড়তে হবে না হয় তোমাদের একা হতে হবে।

আজ শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদরাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সাথে আরও যে ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন একা নয়। ওরা একা হয়ে গেছে।

তিনি বলেন, যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরীয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না। তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য ভোট প্রার্থনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত