প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা জানাল জামায়াত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে দেশটির জনগণকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান।

তিনি ভারতের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে স্বাগত জানান।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মানু ভার্মার আমন্ত্রণে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত