১৫ বাংলাদেশিকে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাল আসাম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম থেকে ১৫ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার। শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের সতর্ক বাহিনী নিরাপদে তাদের বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। তিনি বলেন, “আসামে গভীর রাতে পার্টি হয় না, শুধু গভীর রাতে ফেরত পাঠানো হয়। ঠিক তেমনিই ১৫ জন অবৈধ বাংলাদেশিকে আমাদের নিরাপত্তা বাহিনী নিরাপদে দেশে পাঠিয়েছে। মনে রাখবেন, আপনি নিজের শর্তে আসেন, আর আমাদের শর্তে চলে যান। সীমান্ত সতর্ক রয়েছে, আইন সক্রিয় আছে—দারুন কাজ হয়েছে।”

তিনি আরও জানান, অনুপ্রবেশের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে। তবে কোন জেলা থেকে এই প্রবাসীরা ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত