রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকায় একটি প্ররোচনামূলক যুক্তরাষ্ট্র-বিরোধী ছবি উন্মোচন করেছে ইরান। ওয়াশিংটনকে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সতর্ক করতে উন্মোচন করা হয়েছে এই বিলবোর্ডটি। একই সময়ই মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে এগোচ্ছে।
রবিবার (২৫ জানুয়ারি) এনগেলাব স্কয়ারে উন্মোচিত এই বিশাল বিলবোর্ডে দেখা যাচ্ছে, একটি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, যার ডেক জুড়ে আগুনে পোড়া ফাইটার জেট ও ছড়িয়ে থাকা মৃতদেহ। জাহাজের পেছনে সাগরে রক্তের ছোপগুলো এমনভাবে ছড়িয়ে আছে যেন তা আমেরিকার পতাকার রেখার মতো দেখা যায়। এছাড়াও ছবিতে লেখা আরবি এবং ইংরেজিতে লেখা রয়েছে সতর্কতামূলক বাণী।
একই সময়ে ইউএসএস আব্রাহাম লিনকন ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে পৌঁছাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাহাজগুলো 'শুধু প্রয়োজনে' মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ইঙ্গিত দিয়েছেন যে কোনো সামরিক পদক্ষেপ গত বছরের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চেয়েও অনেক বড় হতে পারে।
যদিও সাম্প্রতিক দিনগুলোতে ইরানে উত্তেজনা কিছুটা কমেছে, ট্রাম্প বলেছেন যে তিনি বিকল্প পরিকল্পনা এখনও বাদ দেননি। অতীতেও মার্কিন সামরিক বাহিনী অঞ্চলটিতে অতিরিক্ত শক্তি মোতায়েন করেছে, যার মধ্যে গত বছরের পারমাণবিক স্থাপনায় হামলার আগে ঘটনাটি বিশেষভাবে লক্ষ্যণীয়।
