উত্তীর্ণদের সংবর্ধনা

জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল আইজিসিএসই পরীক্ষায় সাফল্য অর্জন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০১:১০ পিএম

লন্ডনের ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধীনে ২০২৫ সালের ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল সাফল্য অর্জন করেছে। যেখানে চার শিক্ষার্থী ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন।

এই অর্জন উপলক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ করেছে প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সেকশনের স্কুল পরিচালনা পর্ষদ।

সোমবার (২৫ জানুয়ারি) জেদ্দার ঐতিহ্যবাহী স্কুলের গ্রাউন্ডে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থী অভিভাবক ও কমিউনিটির এক মিলন মেলায় পরিণত হয়। 

ইতোমধ্যে শিক্ষার মান উন্নয়নে জেদ্দা তথা সৌদি আরবে অবস্থিত আন্তর্জাতিক অন্যান্য স্কুলকে পেছনে ফেলেছে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

সার্টিফিকেট বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল নাসির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. মতিউর রহমান খানের  সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম মিনিস্টার খন্দকার সিরাজুস সালেকিন উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনস্যুলেটর প্রথম সচিব নাজমুল হাসান,  পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান, পরিচালক প্রশাসন ডক্টর শেখ মিজানুর রহমান, অর্থ ও শিক্ষাবিভাগের পরিচালক সুমন উর রাশিদ ও পরিচালক অর্থ মোহাম্মদ আরিফ খানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তব্যকালে আইজিসিএসই পরীক্ষায় টপ অফ দ্য ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে যে চারজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন তাদের ও পরবর্তী প্রতি বছরগুলোতে যেসব শিক্ষার্থীরা টপ অফ দ্য ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে উত্তীর্ণ হবেন তাদের জন্য জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে ৭৫ পার্সেন্ট স্কলারশিপ ঘোষণা করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল নাছির উদ্দিন।

এ সময় তিনি শিক্ষার মানকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি ও বাংলাদেশ কনস্যুলেটর সহযোগিতার কথা স্মরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত