ফরাসি পর্যটকবাহী একটি নৌযান ওমান উপকূলে ডুবে গেছে। এতে ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য সান।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রয়াল ওমান পুলিশ ও নৌবাহিনী জানায়, অঞ্চলটিতে উদ্ধারকাজ চলমান রয়েছে।
দুর্ঘটনাকবলিত নৌযানটি ওমান উপকূলের সুলতান কাবুস বন্দরে যাচ্ছিলো। গন্তব্যের কাছাকাছি মুতরাহ নামক স্থানে পৌঁছালে নৌযানটি উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি ফ্রান্স।তে
