আমরা কোনো অতিথি পাখি নই

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৪ পিএম

আমরা জনগণের পাশে সব সময় ছিলাম, ভবিষ্যতে ও থাকবো। অতিথি পাখিরা এসে জনগণকে ধোঁকা দিয়ে চলে যায়। আবার ৫ বছর পর ফিরে আসে।’ এমনটা দাবী করেছেন ফেনী-৩ আসনে জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে পথ সভা ও মহিলা উঠান বৈঠকে ওই সব দাবী করেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে ফেনী-৩ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। আমরা কোনো অতিথি পাখি নই, আমরা অতীতেও এখানে ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও এখানেই থাকবো ইনশাআল্লাহ"। 

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হান্নান সেক্রেটারি আ ন ম আব্দুর রহিম। সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা সেক্রেটারি বদরুদৌজা, নবাবপুর ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান, মঙ্গলকান্দি ইউনিয়নের আমীর মাওলানা নুরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের ফেনী জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান, অফিস সম্পাদক আশরাফুল হক সোহেল, এবি পার্টির সোনাগাজী উপজেলা সেক্রেটারি ওয়াশির রহমান খসরু, এন সিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত