উত্তরায় কাঁচাবাজারে আগুন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

রাজধানীর উত্তার ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ারের পাশের কাঁচাবাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল ৫টা ৩৮ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত বা হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত