আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদশের (বিজিবি) ওপরে অর্পিত দায়িত্ব পালনে সব রকম প্রস্তুতির কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের কার্যালয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত ।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা সেক্টরের অধীনস্থ নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত এবং দায়িত্ব পালনে নিরপেক্ষ ও পেশাদার অবস্থানে রয়েছে। তাছাড়া নির্বাচনে শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ শুরু করেছে বিজিবি।
এসময় তিনি নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের সতর্ক করেন এবং বিজিবি বিশৃঙ্খলাকারীদের ওপর আইন অনুসরণ করে কঠোর নজরদারি ব্যবস্থা করবে বলে জানান কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।
সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে ভোটারদের জন্য নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে বিজিবি মাঠে কাজ করবে বলে বিফ্রিংয়ে উল্লেখ করেন তিনি।
