অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। এই মহা লড়াইয়ে আলকারাজের পক্ষ নিয়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান। তার মতে, আলকারাজের খেলার ধরন ভারতীয় ক্রিকেটারদের স্টাইলের সঙ্গে অনেকটাই মিল রয়েছে।
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে ১০৩ রানের বিস্ফোরক সেঞ্চুরি হাঁকান ইশান কিশান। এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রকাশিত একটি ভিডিওতে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই আলকারাজ জিতুক, কারণ আমার মনে হয় সে যেভাবে খেলে, তা অনেকটা আমাদের খেলার মতো। সে দ্রুত খেলতে পছন্দ করে। সুযোগ পেলেই আক্রমণ করে। খুব বেশি ধৈর্য দেখায় না।’
এদিকে ভারতের পেসার আর্শদীপ সিং জকোভিচকে সমর্থন করছেন বলে জানা গেছে। তবেআলকারাজের আক্রমণাত্মক মানসিকতা ও ঝুঁকি নেওয়ার প্রবণতাকে বড় ম্যাচে তার শক্তি হিসেবে উল্লেখ করেন কিশান। তিনি বলেন, ‘এটাই আলকারাজের বৈশিষ্ট্য। তার জন্য এই ম্যাচ জেতা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি হলে তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা হবে। তাই আমি আলকারাজের পক্ষেই আছি।’
ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলবেন ‘ভারতীয়’ সাইতেজা
নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে টানা ৭ ম্যাচ জিতে নিল বাংলাদেশের মেয়েরা