গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ ফেব্রুয়ারির) বিকেলে কালীগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশরাফুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি তদন্ত, কালীগঞ্জ উপজেলা দুর্নীতিদমন কমিশনের সভাপতি নাঈমুর রহমান মাসুদ, কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল আবুল হোসেন আকাশ, আক্তার উজ্জামান, সভাপতি কালীগঞ্জ উপজেলা প্রেস সোসাইটি, কালীগঞ্জ প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক কাজী মুঞ্জুর হোসেন, সদস্য আসাদুজ্জামান নূর, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ফরিদুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল রায়, কোষাধ্যক্ষ বিক্রম শিল, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, নির্বাহী সদস্য বিল্লাল হোসেন, মাসুদ দর্জী, নওরিন, শান্তা ইসলাম প্রমুখ।
