নির্বাচনে যদি কেউ ভোটের রায় ছিনতাই করতে আসে, ব্যালটের রায়কে পাল্টে দিতে আসে তাহলে তাদেরকে গণ প্রতিরোধ করার আহ্বান জানালেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ মামুনুল হক।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ফরিদপুরের ভাঙ্গায় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে আর সন্ত্রাসবাদ চলবে না।গুণ্ডা-মাস্তান দিয়ে জনগণের ভোট ছিনতাই করার দিন শেষ বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিস এর ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিতে নির্বাচনী জনসভায় এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি শারাফাত হোসাইন, ফরিদপুর ৪ আসনের খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, মাদারীপুর ১ আসনের প্রার্থী মাওলানা হামজালা।
পরে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়ী করার লক্ষ্যে সকলকে ভোট দেওয়ার আহবান জানান।
