জামায়াত আমির ডা. শফিকুর রহমানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বগা বাজার এলাকায় সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা এ মিছিল বের করেন। বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদী সমাবেশে করা হয়।
এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ্য ক্ষমা ও উপযুক্ত শাস্তির দাবি করেন। বক্তারা বলেন, এ ধরনের মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।
এসময় প্রতিবাদকারীরা জামায়াতে আমিরকে সতর্ক করেন এবং ভবিষ্যতে এমন বক্তব্য দিলে কঠোর কর্মসূচিও ঘোষণাও দেন।
