জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
জামায়াত আমির বলেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান।
তিনি বলেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।
তিনি আরো বলেন, মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট। এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।