বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এম এ লতিফ খানের ইন্তেকাল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশাসক লে. কর্নেল (অব.) এম এ লতিফ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে আজ সাড়ে তিনটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফেসবুক পোস্টে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করা হয়েছে।

তার বয়স হয়েছিল ৭৯ বছর। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার বদলের পর ক্রীড়াঙ্গনে বিভিন্ন ফেডারেশনে সংস্কারের অংশ হিসেবে তাকে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। মৃত্যুর আগপর্যন্ত সেই দায়িত্বে ছিলেন এম এ লতিফ।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ftariquerahman.bdbnp%2Fposts%2Fpfbid0okxmPbY3UtMRme4DJMRJp2wCFsGimmiUevuCHpEYcbp9TSGpuYLS8o4ruhdWNwSnl&show_text=true&width=500" width="500" height="291" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

তারেক রহমানের ফেসবুক পেজে বলা হয়, ‘লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি, আদর্শ ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তার ছিল অবিচল আস্থা। পেশাগত জীবনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সকলের নিকট সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

আরও বলা হয়, লে: কর্ণেল (অব:) এম এ লতিফ খান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত