সরকারি খাস জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে বশির মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার খাগালিয়া গ্রামে লম্বা হাটি এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত বশির মিয়া (৫৫) ওই গ্রামের হিলাল উদ্দীনের ছেলে।

আহতরা হলেন একই এলাকার কারিমা আক্তার, চানবানু, আশেদা আক্তার, খায়রুন্নেছা, সাইমা আক্তার, পুতুল আক্তার, নুরুন্নাহার বেগম, তাসলিমা বেগম, জুলহাস মিয়া ও বশির মিয়া।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় সরকারি খাস জায়গা দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি আলমগীর মিয়া নামে এক ব্যক্তি সরকার থেকে জমি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। এ নিয়ে প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে বশির মিয়া গুরুত আহত হন। স্বজনরা আহত অবস্থায় তাকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত