টিটি ফেডারেশনের সহ-সভাপতি হলেন ল্যাবএইড গ্রুপের ওয়াসিফ ফারহান

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৩ এএম

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটিতে পরিবর্তন এসেছে। দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়েরকে ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত ২২ জানুয়ারির একটি সরকারি পরিপত্রের মাধ্যমে এক বছর পূর্তিতে ফেডারেশনের অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়। এই পুনর্গঠনে সহ-সভাপতির পদে খন্দকার হাসান মুনীর সুমনের পরিবর্তে অন্তর্ভুক্ত হন ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের।

তরুণ উদ্যোক্তা ওয়াসিফ ফারহান শায়ের কেবল সংগঠক নন, খেলোয়াড় হিসেবেও তিনি নিয়মিত টেবিল টেনিসে যুক্ত। গত ১৬ জানুয়ারি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে তিনি রাউন্ড অব ৬৪ পর্যন্ত অংশগ্রহণ করেন। খেলাধুলার সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। ২০২২ সালে তাঁর উদ্যোগে ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠিত হয়, যা মহানগর লীগে নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা ও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে আসছে।

বর্তমান অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এইচ জামান। সহ-সভাপতি হিসেবে আছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (সনেট)। যুগ্ম সম্পাদক জাতীয় পদকপ্রাপ্ত প্রাক্তন খেলোয়াড় নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন মো. ইব্রাহিম হোসেন।

অ্যাডহক কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ডা. আতাইয়া রাব্বি মাহমুদ ইমন, বেগম পিয়া আফ্রিনা খালেদা হক, চট্টগ্রামের সংগঠক আবু সুফিয়ান নোমান, আইটিটিএফ লেভেল-টু কোচ মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের অধিনায়ক মো. নাজমুল হোসাইন এবং বিকেএসপি ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত