কোন মার্কায় ভোট দেবেন চিত্রনায়ক ওমর সানী- সে কথা নিজেই প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা। ওমর সানী ফেসবুকে লিখেছেন, ‘বের করেন কোনো কিছু আমার খুঁজে পান কি না? ভোট আমি ধানের শীষে দেব।’
পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করে তিনি কার্যত নেটিজেনদের ছুড়ে দিয়েছেন প্রকাশ্য চ্যালেঞ্জ, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি কোনো রাজনৈতিক সুবিধা নিয়েছেন কি না, তার প্রমাণ দেখানোর জন্য। আর সেই চ্যালেঞ্জের সামনেই নেটিজেনরা তুলে এনেছেন তার স্ত্রীর রাজনৈতিক অবস্থান।
তার স্ত্রী নায়িকা মৌসুমী আওয়ামী লীগের এমপি হতে চেয়েছিলেন। ছেলেকে নিয়ে তিনি মনোনয়নপত্র কিনতে গিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ যুক্ত হয়েছেন। সেখানে ছিলেন মনির খান, রবি চৌধুরী, নায়িকা শিমলাসহ অনেকে। তারা প্রকাশ্যেই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। কিন্তু অতীতে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছিলেন, এমন অভিযোগে এসব তারকার অনেকেই এখন সামাজিক মাধ্যমে ট্রলের মুখে পড়ছেন।
এই প্রেক্ষাপটে ওমর সানীর পোস্টকে দেখা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি একটি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার চেষ্টা হিসেবে। কারণ, তার আগে থেকেই শোবিজ অঙ্গনে আলোচনা চলছিল আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন এমন শিল্পীরা হঠাৎ করেই ধানের শীষে ভোট চাইছেন।
ভোটের টানে শহর ছাড়ার হিড়িক
ফের শাকিব-সাবিলার রসায়ন
নির্বাচন ঘিরে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া