শিবালয়ে ১৪ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম

মানিকগঞ্জ-১ আসনে (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। শিবালয় উপজেলায় মোট ৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে বিএনপি প্রার্থী এসএ জিন্নাহ কবিরের গ্রামের বাড়ির কেন্দ্র পূর্ব মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামায়াতে ইসলামি প্রার্থী আবু বকর সিদ্দিকির নিজ গ্রাম বরংগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

এছাড়া নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়, উথলী বালিকা বিদ্যালয় ১ ও ২ নম্বর কেন্দ্র, শিবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রীয় আদর্শ প্রাথমিক বিদ্যালয়, বিজারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় ১ ও ২, রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

অন্যদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে আলোকদিয়া আশ্রয় কেন্দ্র ও মধ্য নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ত্রিসুন্ডি), টেংগরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমদুয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশচিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ ও ২, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঢাকাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী, র‍‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি উপজেলায় ১৮৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি মডিউল ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, সকল কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত