জাল ভোট দেওয়ার চেষ্টাকালে যুবক আটক

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম

মানিকগঞ্জের শিবালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তিনি কোন প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন তা জানা যায়নি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উথলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক  করা হয়।

আটক মোহাম্মদ আলী (২৭) উপজেলার তেঁতুলিয়া গ্রামের হয়রত আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, বেলা দেড়টার দিকে ওই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনি ধরা পড়েন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেন।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, আটক মোহাম্মদ আলীকে থানায় হস্তান্তর পর পুলিশ হেফাজতে আছেন। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তার বিরদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত