ভোট দিলেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি নিজ আসনের কোর্ট ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাবরের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোখলেছুর রহমান এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রাণী সরকার।