কাপাসিয়ায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার ৪ কর্মীর দুই বছরের কারাদণ্ড

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

গাজীপুর-৪ কাপাসিয়া আসনের ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সীমানার বাহিরে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের মাঝে সংঘর্ষ ও উভয় পক্ষের নির্বাচনী ক্যাম্প ভাংচুরের ঘটনায় ধানের শীষ ও দাঁড়িপাল্লার চার কর্মীকে দুই বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল আড়াইটার দিকে ওই এলাকায় সংঘর্ষ ও ভাংচুরের দায়ে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন এই দণ্ড দেন। 

জানা যায়, গতকাল বিকেল আড়াইটার দিকে উপজেলার ভাওয়াল চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাহিরে জামায়াতে ইসলামীর নির্বাচনী ক্যাম্পের আশপাশে বহিরাগত দুইজন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে থাকলে ধানের শীষ প্রতীকের কর্মীরা তাদের নাম পরিচয় জানতে চান এবং তাদেরকে সেখানে অবস্থান করতে নিষেধ করেন। এ নিয়ে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয় এবং দুপক্ষই প্রতিপক্ষের নির্বাচনী ক্যাম্পে আক্রমণ চালায়। 
এ সময় সেনাবাহিনীর একটি টহল টিম তাদের মাঝ থেকে ওই ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক মো. তারেক সরকার ও বিএনপি নেতা ইলিয়াস সরকারকে এবং ছাত্র শিবির নেতা ইফতেখারুল আলম ও মেজবাউল ইসলাম নামে দুই জনকে আটক করেন। প্রায় দেড় ঘণ্টা পরে ভ্রাম্যমাণ আদালত তাদের চার জনকে দুই বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা করেন। পরে তাদেরকে কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত