যেকোনো মানদণ্ডে অত্যন্ত ভালো ভোট হয়েছে: সিইসি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য’ হয়েছে দাবি করে দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন ভবনে বেসরকারি ফলাফল ঘোষণাকালে তিনি বলেন, কিছু ত্রুটি, বিচ্যুতি, সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি মানুষের দেশ। দেশবাসী, রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল এবং ভোটারদের কাছে কৃতজ্ঞ।

সিইসি বলেন, সুন্দর নির্বাচন হয়েছে। বলব না যে পারফেক্ট নির্বাচন হয়েছে। কোথাও পারফেক্ট নির্বাচন হয় না। যেকোনো মানদণ্ডে অত্যন্ত ভালো, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। জাতিকে দেওয়া ওয়াদা পূরণ করতে পেরেছি।

ভোট গণনা ও ফলাফল প্রকাশে স্বচ্ছতা রাখার চেষ্টার কথাও জানান তিনি। সিইসি বলেন, গণভোট থাকায় ভোট গুনতে সময় লাগছে। পোস্টাল ব্যালট আছে। অফিশিয়াল রেজাল্ট সচিব ঘোষণা করবেন। আমরা ট্রান্সপারেন্ট থাকতে চাই। লুকোচুরিতে থাকতে চাই না। অতীতে অনেক সন্দেহজনক কাজ হয়েছে।

সিইসির বক্তব্যের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সর্বশেষ ফলাফল ও গণভোটের ফল ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত