চকরিয়া-পেকুয়া আসন হিসেবে পরিচিত কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। আসনের ১৭৭টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে তিনি পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৫৬৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৭২৬ ভোট। এই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৯৫ হাজার ৮৪০ ভোটে।
কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন। সব কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বিএনপি প্রার্থীর এই বিশাল ব্যবধানের জয় স্পষ্ট হয়েছে।
