মৌলভীবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার ৪ আসনের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মোট ১৬৩টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হন।

ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদী (১১ দলীয় জোট) পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। এছাড়া ফুটবল প্রতীক পেয়েছে ৩৩ হাজার ৯১১ ভোট, শাপলা প্রতীক পেয়েছে ৪ হাজার ২৭৫ ভোট, মই প্রতীক ৯৭৯ ভোট এবং লাঙ্গল প্রতীক ৯১০ ভোট পেয়েছে।

মৌলভীবাজার ৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৯৭ জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৬৮৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত