গাজীপুরের তিনটি আসনে বিজয়ী হয়েছেন যারা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি সংসদীয় আসনের মধ্যে ৩টিতে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ভাওয়াল সম্মেলন কক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 

গাজীপুর-৩ আসনে বিজয়ী  হলেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ)। তিনি ভোট পেয়েছেন ১ লক্ষ ৬২ হাজার ৩৪৩ ভোট এবং ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক (রিক্সা) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাউদ্দিন আইউবী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৭৭৯ ভোট এবং বিএনপির (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। 

আর গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৭৯ ভোট এবং জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা) মার্কায় পেয়েছেন ৭৮হাজার ১২৩ ভোট।

অপর দুটি আসন গাজীপুর-১ ও গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত