শরীয়তপুরের ৩টি আসনেই বিএনপির বিজয়

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বেসরকারিভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফল ঘোষণা করেন।

শরীয়তপুর-১ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম। তিনি পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী জালালুদ্দিন আহমদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। ধানের শীষের প্রার্থী ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

শরীয়তপুর-২ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরণ। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ধানের শীষের প্রার্থী ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর-৩ সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ধানের শীষের প্রার্থী ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত