ময়মনসিংহের ১১ আসনে অনুষ্ঠিত গণভোটে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘হ্যাঁ’ ভোট। প্রতিটি আসনেই ‘না’ ভোটকে বড় ব্যবধানে পেছনে ফেলে স্পষ্ট সমর্থন জানিয়েছে ভোটাররা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ তথ্য নিশ্চিত করে।
ফলাফল অনুযায়ী, জেলার ১১ আসনে ভোট পড়েছে ২৩ লাখ ৩৯ হাজার ৩৮১। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে ১৭ লাখ ১৯ হাজার ৭৮৩টি ও ‘না’ভোট পড়েছে ৬ লাখ ১৯ হাজার ৫৯৮।
ময়মনসিংহ-১ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে এক লাখ ৯৬ হাজার ৬৪৪, বিপরীতে ‘না’ ভোট ৬৬ হাজার ৬০৭।
ময়মনসিংহ-২ আসনে ‘হ্যাঁ’ ২ লাখ ১৭ হাজার ১৬৯ এবং ‘না’ ৬৮ হাজার ৭৯৮।
ময়মনসিংহ-৩ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ৪ হাজার ৯২, ‘না’ ৪২ হাজার ৬৭৫।
ময়মনসিংহ-৪ আসনে ‘হ্যাঁ’ ২ লাখ ৫০ হাজার ৭০৮, ‘না’ ৯৩ হাজার ২৯৩।
ময়মনসিংহ-৫ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ৫৪ হাজার ৯১৩, ‘না’ ৫২ হাজার ৩৪৫।
ময়মনসিংহ-৬ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ৬০ হাজার ২০৫, ‘না’ ৪৭ হাজার ৪৭২।
ময়মনসিংহ-৭ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ৪৯ হাজার ৮৬৫, ‘না’ ৪৪ হাজার ৪৪০।
ময়মনসিংহ-৮ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ১৬ হাজার ৪৭৩, ‘না’ ৪৬ হাজার ৩৩২।
ময়মনসিংহ-৯ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ২১ হাজার ৯২, ‘না’ ৪০ হাজার ৫৮৩।
ময়মনসিংহ-১০ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ২৯ হাজার ৪১৪, ‘না’ ৫৮ হাজার ৩৩৪।
ময়মনসিংহ-১১ আসনে ‘হ্যাঁ’ ১ লাখ ১৯ হাজার ২০৮, ‘না’ ৫৯ হাজার ২১৯।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে।
