আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৭টায় জামায়াতে আমির আর ৮টা নাহিদের বাসায় যাওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যানের।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি আগামীকাল থেকে সূচনা হচ্ছে। তারই অংশ হিসেবে সন্ধ্যায় ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাত ৮টার দিকে তিনি বাড্ডায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন।

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ওই দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানানো হয়। মূলত ইতিবাচক রাজনীতির অংশ হিসেবে তাদের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতের কথা জানিয়েছে বিএনপির মিডিয়া উইং।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত