বিয়ে করলেন নাট্যপরিচালক দীপু হাজরা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

পারিবারিক আয়োজনে, ছোট পরিসরে রাজধানীর একটি রেস্টুরেন্টে বিয়ে করলেন নাট্য পরিচালক দীপু হাজরা। শনিবার ভালোবাসা দিবসেই বিয়ে করলেন তিনি। কনে সাথী আক্তার ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী। 

দীপু জানান, তিন বছর আগে ফেসবুকে আলাপচারিতার মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। দুজনে সিদ্ধান্ত নেন, বিয়ের দিন যেন বিশেষ ও স্মরণীয় হয়–অতএব ভালোবাসা দিবসেই বিয়ে আয়োজনের দিন হিসেবে নির্ধারণ করা হয়। 

পরিচালক বলেন,‘স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে সম্পর্ক শক্ত হয়। যদিও অনুষ্ঠান ছোট হয়ে হয়েছে, ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ শুভাকাঙ্ক্ষীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত