হত্যার হুমকি পাচ্ছি: ঢাবি শিক্ষক মোনামি

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

বিভিন্ন মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।

আজ রবিবার ফেসবুক পোস্টে এমন দাবি করেছেন তিনি।

ফেসবুকে তিনি হুমকির অনেকগুলো স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি যে অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি, এটি তার মধ্যে একটি মাত্র।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামি বলেন, প্রিয় তারেক রহমান। এটা কি আপনাদের নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?

সবশেষে তিনি লেখেন, সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত