ব্রেন টিউমারের আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার হয়েছে রবিবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। চার ঘণ্টাব্যাপী জটিল এই সার্জারির পর বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত।
জানা গেছে, তানিয়াকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পোস্ট-অপারেটিভ জটিলতার সম্ভাবনা থাকায় এখনই তাকে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই সময়টায় তাঁকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসা অনুসরণ করতে হবে।
ইমরাউল রাফাত বলেন, তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছেপ্রায় ৪ ঘন্টার অপারেশন শেষে টিউমার অপসারন হয়েছে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে, এজন্য এখনই আউট অব ডেঞ্জার বলা যাচ্ছে না।
এর আগে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন তানিয়া। সেদিনই নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি।
সব কাজই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জের
দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা আজ সপ্তম
টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে রশিদ খানের ৭০০ 