টি-টোয়েন্টি বিশ্বকাপে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে ছিটকে যাওয়া পেসার জশ হ্যাজেলউডের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে স্টিভেন স্মিথকে। আজ (সোমবার) সন্ধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অজিদের একাদশে তাকে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
জিম্বাবুয়ের কাছে অঘটনের হারের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ নিয়ে চলছে তীব্র সমালোচনা। ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলদের অফ-ফর্ম নির্বাচকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে অধিনায়ক মিচেল মার্শ এবং অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্মিথকে তড়িঘড়ি করে দলে যুক্ত করা হয়েছে।
নির্বাচক টনি ডোডেমাইড বলেন, "আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচের একদিন আগেই পরিবর্তনের আবেদন করতে হয়। মিচ মার্শ ও স্টয়নিসের চোটের কারণে স্মিথকে দলে সক্রিয় করাটাই ছিল বুদ্ধিমানের কাজ।"
২০২৪ সালের ফেব্রুয়ারির পর স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি খেলেননি। শুরুতে তাকে মূল স্কোয়াডে না রাখায় ব্যাপক সমালোচনা হয়েছিল। বিশেষ করে বিগ ব্যাশ লিগে ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করার পরও তাকে বাইরে রাখাটা মানতে পারছিলেন না ভক্তরা। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে স্মিথের গড় ২৪.৮৬ হলেও, সাম্প্রতিক ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি ৪৯.৭৩ গড় এবং ১৫৬.১৯ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন।
জিম্বাবুয়ের কাছে হারের পর সোমবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য কার্যত নকআউট ম্যাচে পরিণত হয়েছে। সুপার এইটের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ওজিদের সামনে।
নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এই মুহূর্তে আছে পয়েন্ট তালিকার ৩ নম্বরে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের পয়েন্ট ২ ম্যাচ থেকে ৪ করে। বিপুল নেট রান রেট (+৩.১২৫) নিয়ে শ্রীলঙ্কা শীর্ষে, জিম্বাবুয়ে দ্বিতীয় স্থানে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, এই দুই দলেরও হাতে আছে দুটি করে ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচের পর শ্রীলঙ্কা খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। আর শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে জিম্বাবুয়ে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।
এমন যদি হয়, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও ওমানকে হারায় এবং শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে আর জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে জেতে; তাহলে তিন দলেরই পয়েন্ট হবে ৬ করে। সে ক্ষেত্রে সুপার এইট-ভাগ্য নির্ধারণ হবে নেট রান রেটে। এদিক থেকে আপাতত শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েই এগিয়ে আছে। আর অস্ট্রেলিয়া যদি আজ শ্রীলঙ্কার কাছে হেরে যায়, শ্রীলঙ্কা উঠে যাবে সুপার এইটে। তখন অস্ট্রেলিয়ার লড়াইটা থাকবে জিম্বাবুয়ের সঙ্গে। সে ক্ষেত্রে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ের হার কামনা করতে হবে অস্ট্রেলিয়াকে। এর পাশাপাশি ওমানের বিপক্ষে যতটা সম্ভব নেট রান রেট বাড়িয়ে নিতে হবে তাদের।
টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে রশিদ খানের ৭০০ 