বিদেশি অতিথিদের অনেকেই চলে এসেছেন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৭ এএম

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য বিদেশি অতিথিরা ঢাকা পৌঁছাতে শুরু করেছেন। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার রাতেই কয়েকটি দেশের মন্ত্রিদের ঢাকা পৌঁছানোর কথা। অন্য অতিথিরা আজ মঙ্গলবার দুপুরের মধ্যে ঢাকা পৌঁছাবেন।

ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা একটি বিশেষ ফ্লাইটে আজ দুপুরের দিকে ঢাকা পৌঁছাবেন। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তার সফরসঙ্গী হচ্ছেন।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহামেদ মুইজ্জু আজ সকালে পৃথক ফ্লাইটে ঢাকা আসছেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিল প্রেসিডেন্টের সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা গতরাতেই আলাদাভাবে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা ও তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচিরও আজ সকালে আলাদাভাবে ঢাকা পৌঁছাচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত