দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ করে দিচ্ছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএনটি)। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য মাস্টার্স,ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ও ইন্টিগ্রেটেড মাস্টার্স-পিএইচডি প্রোগ্রামে পূর্ণ অর্থায়িত ইউএসটি স্কলারশিপ ২০২৬-এর আবেদন আহ্বান করা হয়। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আর্থিক সুবিধা
ইউএসটি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রায় সব ধরনের একাডেমিক ও জীবনযাত্রার ব্যয় বহন করা হবে। এর মধ্যে রয়েছে
সম্পূর্ণ টিউশন ফি
বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি
বিনা মূল্যে আবাসন
মাসিক ভাতা
মাস্টার্স: প্রতি মাসে ১২ লাখ কোরিয়ান ওন
পিএইচডি: প্রতি মাসে ১৬ লাখ কোরিয়ান ওন
প্রোগ্রাম ও আসনসংখ্যা: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মোট ৩০০টি বৃত্তি দেওয়া হবে। ইউএনটি প্রায় সব একাডেমিক ক্ষেত্র ও বিষয়ে প্রোগ্রাম অফার করে।
আবেদনের যোগ্যতা
যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীদের অবশ্যই সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন বা সম্পন্ন করার পথে থাকতে হবে।
পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন বা সম্পন্ন করার পথে থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
স্নাতক ডিগ্রির সনদ বা প্রত্যাশিত গ্র্যাজুয়েশনের প্রমাণ
স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট
মাস্টার্স ডিগ্রির সনদ বা প্রত্যাশিত গ্র্যাজুয়েশনের প্রমাণ (পিএইচডি আবেদনকারীদের জন্য)
মাস্টার্স ডিগ্রির ট্রান্সক্রিপ্ট
মাস্টার্স থিসিস (যদি প্রযোজ্য হয়)
স্টাডি প্ল্যান
সুপারিশপত্র
আবেদনের নিয়ম: আগ্রহী শিক্ষার্থীদের ইউএসটি’র অফিশিয়াল ওয়েবসাইটে থাকা অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬
