পবিত্র রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সব সরকারি, বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। গত রবিবার হাইকোর্টের দেওয়ার এ আদেশের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় (রাষ্ট্রপক্ষ) করা আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বে গঠিত চেম্বার আদালত এ আদেশ দেয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) না করা পর্যন্ত আদালত এ স্থগিতাদেশ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
