অন্তত ১৬ ধরনের সুযোগ সুবিধা পান এমপিরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

বাংলাদেশে জাতীয় সংসদ সদস্যরা শুধু আইন প্রণয়ন ও জনগণের প্রতিনিধিত্ব করেন। এর বিনিময়ে রাষ্ট্র থেকে তাদের জন্য সম্মানী-ভাতা, সুযোগ-সুবিধা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেয়ে থাকেন। এখন পর্যন্ত এমপিরা রাষ্ট্রের ১৬ ধরনের সুযোগ-সুবিধা ভোগ করেন। এর মধ্যে বিভিন্ন ভাতা, বছরে একবার বড় পরিসরে ট্রাভেল সুবিধা এবং থোক বরাদ্দের নামে মোটা অঙ্কের টাকা পেয়ে থাকেন তারা। এই থোক বরাদ্দের টাকা সংসদ সদস্য নিজের ইচ্ছামতো খরচ করতে পারেন।

এ ছাড়া সংসদ সদস্য প্রতি বছর ৪ কোটি টাকা করে থোক বরাদ্দ পাবেন।

প্রাপ্ত প্রধান সুবিধাগুলো হলো

সম্মানী ও ভাতা : সংসদ সদস্যরা মাসিক ৫৫ হাজার টাকা হারে সম্মানী ভাতা পান। এটি তাদের মূল পারিশ্রমিক, যা পুরো দায়িত্বকাল জুড়েই প্রযোজ্য; নির্বাচনী এলাকায় কাজ পরিচালনা, জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতার জন্য মাসিক সাড়ে ১২ হাজার টাকা; অতিথি আপ্যায়ন, সামাজিক যোগাযোগের জন্য মাসিক ৫ হাজার; যাতায়াত, জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন মিলিয়ে মাসিক ৭০ হাজার; নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য মাসিক ১৫ হাজার; প্রতি মাসে লন্ড্রি ভাতা ১ হাজার ৫০০ এবং অন্যান্য ব্যয় ৬ হাজার; দায়িত্ব পালনের সময় অবস্থান ভাতা বা দৈনিক ভাতা ৭৫০-৮০০ ও যাতায়াত ভাতা ৭৫-২০০ টাকা (উপস্থিতি রেকর্ডভিত্তিক) পান এবং বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং কল ও ভাড়া বাবদ মাসিক ৭ হাজার ৮০০ টাকা ভাতা পেয়ে থাকেন একজন এমপি। এ ছাড়া সংসদ অধিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিতে বিমান/রেল/জাহাজে সর্বোচ্চ শ্রেণির ভাড়ার দেড়গুণ এবং সড়কপথে ভ্রমণে কিলোমিটারপ্রতি ১০ টাকা পান এবং দায়িত্বকালীন দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে ১০ লাখ টাকার বীমা সুবিধা পেয়ে থাকেন তারা।

শুল্কমুক্ত গাড়ি সুবিধা : দায়িত্বকালীন একটি গাড়ি/জিপ কাস্টমস ডিউটি, ভ্যাট, ডেভেলপমেন্ট সারচার্জ ও আমদানি পারমিট ফি ছাড়া আমদানির সুযোগ এবং ৫ বছর পর একই শর্তে আরেকটি নতুন গাড়ি আমদানির সুযোগ।

দেশে অভ্যন্তরীণ ভ্রমণ : প্রতি বছর ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা অথবা সমপরিমাণের নন-ট্রান্সফারেবল ট্রাভেল পাস পাবেন।

চিকিৎসা সুবিধা : এমপি ও পরিবার সদস্যরা প্রথম শ্রেণির কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা এবং মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা পান।

থোক বরাদ্দ : একজন সংসদ সদস্য প্রতি বছর ৪ কোটি টাকা করে থোক বরাদ্দ পাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত