বিল্ডের নতুন চেয়ারম্যান আবুল কাসেম খান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ এএম

আবুল কাসেম খান ২০২৬-২০২৭ মেয়াদের জন্য বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন।

বিল্ডের ৩৯তম ট্রাস্টি বোর্ড সভায় তার এই মনোনয়ন ‘ডিড অব ট্রাস্ট’-এর প্রাসঙ্গিক বিধি অনুযায়ী নিশ্চিত করা হয়। ২০২০ সাল থেকে তিনি বিল্ডের ট্রাস্টি বোর্ডের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

ডিসিসিআই কর্তৃক মনোনীত আবুল কাসেম খান বর্তমানে একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং একে খান টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে ডিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিল্ড ২০১১ সাল থেকে ডিসিসিআই, এমসিসিআই ও সিসিসিআইয়ের সহযোগিতায় দেশের শীর্ষস্থানীয় পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম হিসেবে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারিয়েট হিসেবে কাজ করে আসছে। সংস্থাটি সাতটি বিষয়ভিত্তিক ক্ষেত্রে কাজ করে, যেখানে বাণিজ্য সহজীকরণ এবং বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নকে কৌশলগতভাবে প্রধান অগ্রাধিকার দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত