রাস্তায় মুসল্লিদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ শুক্রবার মিরপুর নিজ বাসভবনের পাশে ইস্টার্ন হাউজিং মসজিদের সামনে এই রমজানে তিনি প্রথম জুমার নামাজ আদায় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিত আমিনুল হক ১৯৯৮ সাল থেকে জাতীয় দলের হয়ে খেলেছেন। দীর্ঘ সময় জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১১ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
