সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় মাছ বোঝাই নসিমনের চাপায় তাবাসসুম নামে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় অপর এক শিশু আহত হয়। শুক্রবার( ২০ ফেব্রæয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে তাড়াশ-সলঙ্গা সড়কে এদুর্ঘটনা ঘটে।
নিহত তাবাসসুম (৬) উল্লাপাড়া উপজেলার চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, সকালে রৌহাদহ এলাকায় দুই শিশু দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মাছবোঝাই একটি নসিমন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুম নিহত হন। অপর শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসাপাতাল এবং পরে বগুড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।