চিচেন ইৎজা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ এএম

মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে অবস্থিত ‘চিচেন ইৎজা’ প্রাচীন মায়া সভ্যতার অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর, যা বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের একটি। এটি ৯০০  থেকে ১২০০ সালের মধ্যে নির্মিত, যা বিখ্যাত পিরামিড ‘এল কাস্টিলো’র জন্য পরিচিত। এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রতিটি পাশে ৯১টি ধাপ, অর্থাৎ ৪ পাশে মোট ৩৬৪টি ধাপ রয়েছে।  এটি ৬০০ খ্রিস্টাব্দের দিকে স্থাপিত হলেও ৯০০-১২০০ সালের মধ্যে এর প্রভাব সবচেয়ে বেশি ছিল। মায়া সভ্যতার উন্নত জ্যোতির্বিদ্যা এবং ‘চিচেন ইৎজা’ এখনো ঐতিহাসিকদের বিস্মিত করে। প্রাক-কলম্বিয়ান মায়া সভ্যতা কর্তৃক খ্রিস্টীয় নবম  থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে নির্মিত, এল ক্যাস্টিলো দেবতা কুকুলকানের মন্দির হিসেবে কাজ করত, যিনি ইউকেটেক মায়া পালকযুক্ত সর্প দেবতা ছিলেন। জায়গাটি বিশেষভাবে সংরক্ষিত পিরামিড, মন্দির এবং অন্যান্য কাঠামোর জন্য পরিচিত,  যা জনগণের স্থাপত্য ও গাণিতিক জ্ঞানকে প্রদর্শন করে। ৯ম এবং ১২শ শতাব্দীর মধ্যে চিচেন ইৎজা মায়া সংস্কৃতির একটি উল্লেখযোগ্য কেন্দ্র ছিল। এটি আশপাশের অঞ্চলের জন্য একটি বাণিজ্যকেন্দ্র, ধর্মীয় স্থান এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে কাজ করেছিল। সাইটটিতে স্থাপত্য শৈলীর মিশ্রণ মায়া এবং টলটেক উভয় সংস্কৃতির প্রভাবকে প্রতিফলিত করে। আজও মানুষের মনে বিস্ময় রেখে চলেছে এই স্থাপত্য। বিজ্ঞানীরা এখনো জানে না, ঐ সময়ে কোন প্রযুক্তি ব্যবহার করে এই আশ্চর্যজনক পিরামিড তৈরি হয়েছিল।  

সর্বশেষ সর্বাধিক পঠিত