দ্য হানড্রেডের নিলামে ২৩ বাংলাদেশি; সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

ইংল্যান্ডের নতুন ফরম্যাটের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হানড্রেডের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম দিয়েছেন। পেস তারকা মোস্তাফিজুর রহমান আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডের ক্যাটাগরিতে। তবে সাকিব আল হাসান নিলামে নাম দেননি।

২০২১ সাল থেকে শুরু হওয়া ইংল্যান্ডের এই ঘরোয়া টুর্নামেন্টে বাংলাদেশের কেউ আগে খেলেননি। এবার মোস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনের দল পাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। কারণ, দুজনেই ফর্মের তুঙ্গে আছেন। রিশাদ কিছুদিন আগেই বিগ ব্যাশ মাতিয়ে এসেছেন।

আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রিশাদ হোসেনের, তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। বাকি ২১ জনেরই ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।

নিলামে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটার: মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, সৌম্য সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত