জামালপুরের মেলান্দহে রেললাইনের পাশে বসে রোদ পোহানোর সময় ট্রেনে কাটা পড়ে মো.কোরবান আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মেলান্দহ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী (৬৫) উপজেলার বাঘাডোবা এলাকার বাসিন্দা।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানাস, নিহত কোরবান আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। প্রতিদিন ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে মেলান্দহ রেলওয়ে স্টেশনে লাইনের পাশে বসে রোদ পোহাতেন। শনিবার সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
