শেখ মাহেদীর মা মমতাজ বেগম আর নেই

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

জাতীয় দলের তারকা অল-রাউন্ডার শেখ মাহেদী হাসানের মা মমতাজ বেগম আর নেই। আজ রবিবার ভোরে খুলনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই চরম দুঃসংবাদটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক শোকবার্তায় বিসিবি জানিয়েছে, শেখ মাহেদীর মা মমতাজ বেগমের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীরভাবে শোকাহত। এই শোকের সময়ে শেখ মাহেদী হাসান এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছে বিসিবি। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

শেখ মাহেদীর এই দুঃসময়ে জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার, কোচিং স্টাফ এবং ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। তারা মাহেদী ও তার পরিবারের মানসিক শক্তি ও ধৈর্য কামনা করেছেন। মমতাজ বেগমের জানাজা আজ বিকেলে জোহরের নামাজের পর খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত