ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনা সদরে দায়িত্বরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত