আলহাজ টেক্সটাইলের বোনাসে অসম্মতি বিএসইসির

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ এএম

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের ঘোষিত স্টক বা বোনাস লভ্যাংশ প্রদানে আবার অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি বছরের ১৪ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির অসম্মতির বিষয়টি জানানো হয়। পরবর্তী কোম্পানিটি বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে আবার বিএসইসির কাছে আবেদন জানায়। তবে, আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের অসংগতি থাকায় বোনাস লভ্যাংশ প্রদানে ফের অসম্মতি জানিয়েছে বিএসইসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত