মোহামেডান ক্লাবের নির্বাচন ৯ মার্চ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৬ এএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও বহুল প্রতীক্ষিত নির্বাচন হবে আগামী ৯ মার্চ। প্রায় পাঁচ বছর পর হতে চলা এজিএম এবং ভোটগ্রহণ হবে শাহবাগের ঢাকা ক্লাবে।

মোহামেডান ক্লাবের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ৬ মার্চ। সোমবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি দুই বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রায় পাঁচ বছর পেরিয়ে গেছে।’ বিলম্বের কারণ ব্যাখ্যা করে কাজল জানান, ক্লাবটি এসসি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর কোম্পানি আইনে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে নির্বাচন আয়োজনের জন্য আদালতের অনুমতি বাধ্যতামূলক হয়ে পড়ে। তিনি বলেন, ‘আদালত এখন মার্চের মধ্যেই নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছে।’

১৭ সদস্যের পরিচালনা পর্ষদে পরিচালক নির্বাচনে ভোট দেবেন ৩৭১ জন সদস্য। আজ ও কাল মনোনয়নপত্র বিক্রি হবে এবং ১ মার্চ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত